ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৩ এপ্রিল ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল সোমবার বিকালে প্রকাশিত  হয়েছে। সারাদেশের ১ হাজার ৭২৯টি কলেজের মোট ৬৯১টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৬১ হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণের হার ৯৫.২৮%। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu deg reg) লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে।

প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য ৩ মে তারিখ পর্যন্ত অনলাইনে (www.nubd.info) আবেদন করা যাবে।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, তাদের সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্রের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফরমসহ ডিন স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল বরাবর আগামী ১৫ এপ্রিলের মধ্যে অবশ্যই আবেদন সরাসরি জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) এবং (nu.edu.bd/admissions) লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস