ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

প্রকাশিত: ০৭:০০ এএম, ৩০ মে ২০১৫

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থী বাড়লেও বাড়েনি পাসের হার ও জিপিএ-৫। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবছর পাসের হার হচ্ছে ৮৪ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। অপর দিকে গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৯৪৫ জন।  

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জাগো নিউজকে জানান, গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ হাজার ৬৪৬টি বিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ২৫৫ জন এবং ছাত্রী ৭৮ হাজার ৫১৩ জন। বহিষ্কার হয়েছে ৬৮ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে ছাত্র ৫৭ হাজার ৯৩৫ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৮৩০ জন। অপর দিকে গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৪ হাজার ৪২১ জন।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস