শান্ত মারিয়ামে সমাবর্তন অনুষ্ঠিত
শান্ত মারিয়ম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোট চার হাজার ৬৩৮ জন স্নাতক ও স্নাতকোত্তরকে সনদ প্রদান করা হয়েছে। এর মধ্যে চার ক্যাটাগরিতে সর্বমোট নয়টি সম্মানসূচক স্বর্ণপদক দেয়া হয়েছে।
পদকগুলো হলো- চ্যান্সেলর পদক তিনটি, বিশেষ অতিথি পদক দুটি, ‘সমাবর্তন বক্তা পদক’ দুটি ও বোর্ড অব ট্রাস্টি পদক দুটি। দুই ক্যাটাগরির সিলভার পদকের মধ্যে রয়েছে দুটি চ্যান্সেলর পদক এবং ছয়টি ডিনার পদক।
সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তাদের হাতে এসব ডিগ্রি তুলে দেয়া হয়।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এদেশে ক্রিয়েটিভ আর্ট শিক্ষার সঙ্গে নৃত্যকলাকে সম্পৃক্ত করে একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে। এই প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি, বিবিএ, এমবিএসহ অন্যান্য শিক্ষায় অত্যন্ত কম টিউশন ফিতে গুণগতমানসম্পন্ন শিক্ষা দিয়ে যাচ্ছে। তাদের এই সমস্ত শিক্ষাকার্যক্রম থেকে মানুষ সুফল পাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান ও রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান।
সমাবর্তনের শেষপর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যতিক্রমধর্মী ‘ফ্যাশন শো’ অনুষ্ঠিত হয়। এই পর্বে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদের সহধর্মিণী বেগম রাশেদা খানম।
এমএইচএম/জেডএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি
- ২ আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ১১ মাস পর ফের কুয়েট ভিসি
- ৩ শিক্ষামন্ত্রীর এক ঘোষণায় ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিদায়
- ৪ ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা স্নাতক পাস, প্রজ্ঞাপন জারি
- ৫ দেশে একক শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ