বাউবির এসএসসি পরীক্ষা শুরু কাল
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০১৮ আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে।
এসএসসি পরীক্ষায় প্রথম ও দ্বীতিয় বর্ষে মোট ১ লাখ ৮শ ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ৬২ হাজার ২শ ২৩ জন ছাত্র এবং ৩৮ হাজার ৬শ ৭৩ জন ছাত্রী।
সারাদেশে ৩৬১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ২ মার্চ শুক্রবার পরীক্ষা শেষ হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবুল কাশেম শিখদার জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল ব্যবস্থা নিয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির
- ২ জাপানের এনইএফ বৃত্তি পেলেন শেকৃবির ২৯ শিক্ষার্থী
- ৩ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ১৩৫৯৯
- ৪ বিএসসি-ডিপ্লোমা দ্বন্দ্ব, সমাধানে সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার
- ৫ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলের ফল প্রকাশ, পাস ৯৩.৬৩ শতাংশ