বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুক্রবার শুরু
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বিএ-বিএসএস পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২৩৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার জানান, বিএ-বিএসএস পরীক্ষায় ১ম থেকে ৬ষ্ঠ সিমেস্টার পর্যন্ত মোট দুই লাখ ৭৪ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে।
আগামী ১৪ই নভেম্বর শনিবার শেষ হবে এ পরীক্ষা। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী
- ২ ডিসির সন্তানদের জিলা স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: শিক্ষামন্ত্রী
- ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু রোববার, চালু হচ্ছে কোথায়
- ৪ এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী
- ৫ পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়