মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু সোমবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ২৪ আগস্ট (সোমবার) থেকে শুরু হবে। আর এ পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, সারাদেশে ৮৯টি কেন্দ্রে একযোগে সর্বমোট ১১৭টি কলেজের এক লাখ ২৭ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/এমআরআই
সর্বশেষ - শিক্ষা
- ১ ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী
- ২ ডিসির সন্তানদের জিলা স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: শিক্ষামন্ত্রী
- ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু রোববার, চালু হচ্ছে কোথায়
- ৪ এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী
- ৫ পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়