যশোর বোর্ডে ২৪৪ জনের ফলাফল পরিবর্তন
এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনীরিক্ষণে যশোর বোর্ডে ২৪৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর শিক্ষাবোর্ড পুনঃনীরক্ষণের এ ফলাফল ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ফল পুনঃনিরীক্ষার জন্য যশোর বোর্ডে মোট ৪৪ হাজার ৮০২টি আবেদন জমা পড়ে। শিক্ষার্থীদের এই উত্তরপত্রগুলো পুনঃনীরক্ষণ করে মোট ২৪৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন এবং অনুত্তীর্ণ ৯৭ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর পূর্বের ফলাফলে অনুত্তীর্ণ দুই শিক্ষার্থী পুনঃনীরক্ষণে জিপিএ-৫ পেয়েছে।
মিলন রহমান/এআরএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী
- ২ ডিসির সন্তানদের জিলা স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: শিক্ষামন্ত্রী
- ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু রোববার, চালু হচ্ছে কোথায়
- ৪ এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী
- ৫ পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়