এইচএসসির ফল ১৭ জুলাই
ফাইল ছবি
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৭ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জাগো নিউজকে বলেন, ১৭ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে। দুপুর ১টার পর শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।
প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।
এমএইচএম/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ৩ দিন অফলাইনে ক্লাস
- ২ টাকা খরচ করাই প্রকল্পের মূল লক্ষ্য নয়: ইউজিসি চেয়ারম্যান
- ৩ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব
- ৪ মেডিকেল-ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু এপ্রিলে
- ৫ অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়