জাবিতে ঈদুল আজহার ছুটি ১৯ সেপ্টেম্বর থেকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঈদুল আজহার ছুটি আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পূর্ব নির্ধারিত ছুটি বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
তিনি জানান, ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সকল প্রকার ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অফিস ছুটি থাকবে। ঈদের ছুটি শেষে ৩ অক্টোবর শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।
এছাড়া ঈদের ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খালি করা হবে না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
হাফিজুর রহমান/এসএইচএস/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো মানুষ সভাপতি হোক, সবার পিএইচডি থাকবে না
- ২ রাজধানীতে নকল ধরায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
- ৩ সভাপতির ‘শিক্ষাগত যোগ্যতা’ না রাখার সিদ্ধান্তে ক্ষোভ-অসন্তোষ
- ৪ প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনায় নারীর ক্ষমতায়নের রূপরেখা থাকবে
- ৫ ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!