৩১ মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষাসমূহের সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে মঙ্গলবার থেকে সরকার ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়।
আমিনুল ইসলাম/এফএ/এমকেএইচ
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ৩ দিন অফলাইনে ক্লাস
- ২ টাকা খরচ করাই প্রকল্পের মূল লক্ষ্য নয়: ইউজিসি চেয়ারম্যান
- ৩ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব
- ৪ মেডিকেল-ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু এপ্রিলে
- ৫ অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়