বইয়ের দোকান দুই সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব বই বিক্রির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব বই বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ অবস্থায় দেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সব সদস্যকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান উল্লেখিত সময় পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
বিষয়টি বাংলাদেশের জনস্বার্থে অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।
এমএইচএম/এসএইচএস/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ১১৬ সেরা পড়ুয়াকে পুরস্কার দিলো বিশ্বসাহিত্য কেন্দ্র
- ২ নৌবাহিনী কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- ৩ ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তোড়জোড়, নেপথ্যে ‘ঘুসবাণিজ্য’
- ৪ গণিতে স্বপ্ন দেখানো মাহবুবুল আলম শিক্ষায় পাচ্ছেন একুশে পদক
- ৫ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি আবেদন শুরু, ফি ৩০০ টাকা