শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বাজেট বরাদ্দের দাবি
আসন্ন বাজেটে নন এমপিও এবং এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের বিষয়টি সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।
বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও স্থায়ী কমিটির সভাপতিসহ কয়েকজন সাংসদকে সংগঠনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমিন, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এম এ মতিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আযীমকে এই চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়, আসন্ন বাজেটে ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে শতভাগ ঈদ বোনাস, এমপিওভুক্ত শিক্ষকদের এক হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতার পরিবর্তে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে বাজেট বরাদ্দ রাখতে হবে।
একটি মাত্র টাইমস্কেল বন্ধ রেখে উচ্চতর গ্রেড দেয়ার কথা থাকলেও দীর্ঘ ৫ বছরেও তার কার্যকারিতা নেই। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রথা এবং শিক্ষা সহায়ক কোনো ভাতা নেই। এমপিওভুক্তি প্রক্রিয়া কোনো ভালো পদ্ধতি নয় এবং সব জায়গায় শিক্ষক হয়রানি হচ্ছে।
তাই আসন্ন ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে নন এমপিও এবং এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণের দাবি জানান শিক্ষকরা।
এমএইচএম/এফআর/এমকেএইচ
সর্বশেষ - শিক্ষা
- ১ উইকিপিডিয়ায় সর্বোচ্চ পঠিতের তালিকায় শিক্ষামন্ত্রী ও ঢাকা-৮
- ২ মন্ত্রীর নির্দেশনার পরও এগোচ্ছে না প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা
- ৩ লিখিত নয়, এমসিকিউ পদ্ধতিতেই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়: ডিগ্রি তৃতীয় বর্ষে ১ বিষয় পাসসহ চার দফা দাবি
- ৫ শিক্ষার ছয় মাসের পরিকল্পনা মন্ত্রিসভায় উঠছে বৃহস্পতিবার