জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার প্রজাতন্ত্রের মালিক জনগণের কাছে দায়বদ্ধ। প্রজাতন্ত্রের সব কর্মচারীকে জনগণের প্রতি সর্বোচ্চ দায়বদ্ধ থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে জনগণের কল্যাণে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি সরকার ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের সব কর্মচারীকে সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন সংস্থা ও দফতরের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যুক্ত ছিলেন। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।
মাহাবুব হোসেন বলেন, করোনার কারণে স্বাস্থ্যখাতের মতো শিক্ষাখাতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আমাদের সততা-নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এই চুক্তির মাধ্যমে আপনারা অঙ্গীকার করেছেন আগামী এক বছরে আপনারা কী কাজ করবেন। আপনারা নিষ্ঠার সাথে আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। এক্ষেত্রে কোনো অজুহাত আশা করছি না। তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষা এখন মেইনস্ট্রিম শিক্ষা। মাদরাসা শিক্ষাব্যবস্থায় এখন সবকিছুই পড়ানো হয়। মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
এমএইচএম/এনএফ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ২ ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অব্যাহতি-নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ৩ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৪ স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি
- ৫ আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ১১ মাস পর ফের কুয়েট ভিসি