৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা পেছাল
চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকারি বিধি-নিষেধের কারণে বর্তমান পরিস্থিতিতে ৪২তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় ঘোষণা করা হলেও তা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি আগামী ২৩ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি-নিষেধ শিথিল হওয়ার পর স্বল্পতম সময়ে মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে অথবা টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেয়া হবে।
এমএইচএম/এসএস/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন হচ্ছে, পেছাবে পরীক্ষা
- ২ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো মানুষ সভাপতি হোক, সবার পিএইচডি থাকবে না
- ৩ রাজধানীতে নকল ধরায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
- ৪ সভাপতির ‘শিক্ষাগত যোগ্যতা’ না রাখার সিদ্ধান্তে ক্ষোভ-অসন্তোষ
- ৫ প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনায় নারীর ক্ষমতায়নের রূপরেখা থাকবে