শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১২ জুন পর্যন্ত
চলমান করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ল। এই ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানাতে বুধবার (২৬ মে) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারবো।’
এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. জি এম হাসিবুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী।
এমএইচএম/এমআরআর/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী
- ২ ডিসির সন্তানদের জিলা স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: শিক্ষামন্ত্রী
- ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু রোববার, চালু হচ্ছে কোথায়
- ৪ এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী
- ৫ পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়