স্নাতক ও প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করোনা পরিস্থিতি বিবেচনায় ৮ জুন থেকে স্নাতক ও ২৩ জুন থেকে প্রফেশনাল শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকের ম্যানেজিং কমিটি ১২ সদস্যের, থাকবেন মেম্বার-কমিশনারও
- ২ অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ৩ ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অব্যাহতি-নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ৪ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৫ স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি