দুই দিন পেছাল ৪২তম বিশেষ বিসিএসের ভাইভা
চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত ভাইভা পরীক্ষা আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেয়া হবে।
এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষা করোনাভাইরাস পরিস্থিতির কারণে একাধিকবার পেছায়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ (১০ আগস্ট) থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার শুরু হওয়ার কথা ছিল। পরে সেটি দুই দিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে।
মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ।
করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হওয়ার কথা ছিল। ১৩ জুলাই পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। সর্বশেষ গত ৩ আগস্ট এক নোটিশে জানানো হয় ভাইভা ১০ আগস্ট থেকে শুরু হবে। পরে সেটা পিছিয়ে এখন ১২ আগস্ট করা হলো।
দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।
এমএইচএম/এসএইচএস/এমকেএইচ
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি আবেদন শুরু, ফি ৩০০ টাকা
- ২ ১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে আবেদন পেছালো
- ৩ প্রাথমিকের ৯৩% শিক্ষক অপেশাদার কাজে ক্লান্ত, বছরে ব্যয় ১৭১০ কোটি
- ৪ প্রাথমিক শিক্ষকরা বেশি টাকা না পেলেও সমাজে মর্যাদা ভালো: উপদেষ্টা
- ৫ দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো: শিক্ষা উপদেষ্টা