মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল সোমবার সন্ধ্যা ৭ টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী মোট ৮৯টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে nu<space>mf<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে।
উল্লেখ্য, তত্ত্বীয় পরীক্ষা গত ২৪ আগস্ট শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১ মাস ২৮ দিনে এ ফল প্রকাশ করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ৩ দিন অফলাইনে ক্লাস
- ২ টাকা খরচ করাই প্রকল্পের মূল লক্ষ্য নয়: ইউজিসি চেয়ারম্যান
- ৩ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব
- ৪ মেডিকেল-ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু এপ্রিলে
- ৫ অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়