নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান
ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ ও প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। আগামী ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় চত্বরে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাবর্তন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের গভর্নর এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেশরি নাথ ত্রিপতি সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
এনএম/জেডএইচ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ৩ দিন অফলাইনে ক্লাস
- ২ টাকা খরচ করাই প্রকল্পের মূল লক্ষ্য নয়: ইউজিসি চেয়ারম্যান
- ৩ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব
- ৪ মেডিকেল-ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু এপ্রিলে
- ৫ অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়