জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ১৮ জুন
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ১৮ জুন রোববার শুরু হবে। পরিবর্তিত সময়সূচি ও তারিখ অনুযায়ী- পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ পরীক্ষায় সারাদেশের ৩২৪টি কেন্দ্রে স্নাতক অধিভুক্ত ৭৯৭টি কলেজের প্রায় দুই লাখ ৫৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এমএইচএম/এএএইচ/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো মানুষ সভাপতি হোক, সবার পিএইচডি থাকবে না
- ২ রাজধানীতে নকল ধরায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
- ৩ সভাপতির ‘শিক্ষাগত যোগ্যতা’ না রাখার সিদ্ধান্তে ক্ষোভ-অসন্তোষ
- ৪ প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনায় নারীর ক্ষমতায়নের রূপরেখা থাকবে
- ৫ ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!