সরকারি স্কুলের ১৭ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা অফিস আদেশে তাদের অব্যাহতি দেওয়া হয়।
আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সুপারিশ অনুযায়ী তাদের দুটি শর্তে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
আরও পড়ুন>> প্রাথমিকের প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত
চাকরি থেকে অব্যাহতির দুটি শর্ত হলো-
>> সরকারি কোনো পাওনা ভবিষ্যতে উদঘাটিত হলে তিনি তা পরিশোধ করতে বাধ্য থাকবেন।
>> তাদের স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদনের পরিপেক্ষিতে এবং চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো ধরনের আর্থিক (পেনশন, আনুতোষিক ইত্যাদি) ও অনার্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।
অব্যাহতি পাওয়া ১৭ শিক্ষকের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এএএইচ/ইএ/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে মাঠে থাকবে ২৪ সদস্যের ৮ টিম
- ২ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার, প্রথমদিনে ‘সি’ ইউনিট
- ৩ ৩৭ দিনের ছুটি শেষ, কবে খুলছে প্রাথমিক বিদ্যালয়
- ৪ ৬০ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই দিতে হবে: ইউজিসি
- ৫ এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা