সরকারি কলেজে অধ্যক্ষ হতে আবেদন শুরু ১৬ আগস্ট
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলি ও পদায়ন পেতে অনলাইনে আবেদন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী ১৬ আগস্ট থেকে এ আবেদন শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ১৪-১৬তম ব্যাচের ‘অধ্যাপক’ পদমর্যাদার কর্মকর্তা এ পদায়ন ও বদলির জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: সরকারি স্কুলের ১৭ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি
শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ শাখা) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা বিজ্ঞপ্তিতে বুধবার (২ আগস্ট) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের www.shed.gov.bd ও www.dshe.gov.bd লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হলো।
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা এ মাসেই
একই সঙ্গে অনলাইনে ছাড়া অন্য উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না বলেও নীতিমালায় উল্লেখ করা হয়।
এএএইচ/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে মাঠে থাকবে ২৪ সদস্যের ৮ টিম
- ২ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার, প্রথমদিনে ‘সি’ ইউনিট
- ৩ ৩৭ দিনের ছুটি শেষ, কবে খুলছে প্রাথমিক বিদ্যালয়
- ৪ ৬০ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই দিতে হবে: ইউজিসি
- ৫ এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা