ডুয়েটে ভর্তি পরীক্ষা ২০-২১ আগস্ট
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার প্রোগ্রামের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার (২০ আগস্ট) ও সোমবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ডুয়েটে জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং , ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার (২০ আগস্ট)।
অন্যদিকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার (২১ আগস্ট)।
এএএইচ/এসএনআর/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ৩ দিন অফলাইনে ক্লাস
- ২ টাকা খরচ করাই প্রকল্পের মূল লক্ষ্য নয়: ইউজিসি চেয়ারম্যান
- ৩ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব
- ৪ মেডিকেল-ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু এপ্রিলে
- ৫ অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়