এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়লো
এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। রোববার (১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যমান সময়সূচি অনুযায়ী- ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে।
৯ অক্টোবরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে অ্যান্ট্রি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।
পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
এএএইচ/জেএইচ/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি
- ২ আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ১১ মাস পর ফের কুয়েট ভিসি
- ৩ শিক্ষামন্ত্রীর এক ঘোষণায় ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিদায়
- ৪ ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা স্নাতক পাস, প্রজ্ঞাপন জারি
- ৫ দেশে একক শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ