দেশের সব ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিলের নির্দেশ
দেশের সব ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সেখানে ৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্যসচিব করে এ অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
এতে আরও বলা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা মনোনীত নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষককে (একজন পুরুষ ও একজন নারী, ইউএনও কর্তৃক মনোনীত) সদস্য করে কমিটি গঠন করতে হবে।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে এ অ্যাডহক কমিটি বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এএএইচ/এমকেআর/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ উইকিপিডিয়ায় সর্বোচ্চ পঠিতের তালিকায় শিক্ষামন্ত্রী ও ঢাকা-৮
- ২ মন্ত্রীর নির্দেশনার পরও এগোচ্ছে না প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা
- ৩ লিখিত নয়, এমসিকিউ পদ্ধতিতেই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়: ডিগ্রি তৃতীয় বর্ষে ১ বিষয় পাসসহ চার দফা দাবি
- ৫ শিক্ষার ছয় মাসের পরিকল্পনা মন্ত্রিসভায় উঠছে বৃহস্পতিবার