স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি
সালামান খান। ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে আগ্রহের শেষ নেই। পর্দার বাইরে তার ব্যক্তিত্ব, উদারতা ও প্রাণবন্ত উপস্থিতি নিয়েও রয়েছে অসংখ্য গল্প। এবার সালমানের অল্প বয়সের এক মজার ও রঙিন স্মৃতি সামনে এনেছেন জনপ্রিয় ব্লগার মালিনী আগরওয়াল।
সম্প্রতি ‘ইন কনট্রোভার্সিয়াল পডকাস্ট’ ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে মালিনী জানান, একসময় সালমান খান ছিলেন মুম্বাইয়ের নাইটলাইফের কেন্দ্রবিন্দু। তিনি যখনই কোনো নাইটক্লাবে ঢুকতেন, মুহূর্তেই বদলে যেত পুরো পরিবেশ। সালমান নিজে পার্টিপ্রেমী ছিলেন এবং প্রায়ই বন্ধুদের নিয়ে আড্ডা ও উদযাপনের আয়োজন করতেন। শুধু নিজের বিল নয়, অন্যদের বিলও হাসিমুখে মিটিয়ে দিতেন তিনি।
মালিনী স্মরণ করেন স্মার্টফোনের যুগ শুরুর আগের এক মঙ্গলবার রাতের ঘটনা। তিনি ও তার বন্ধুরা মুম্বাইয়ের জনপ্রিয় নাইটক্লাব ‘চায়না হাউস’-এ ছিলেন। রাত প্রায় ২টা ১৫ মিনিটে হঠাৎ ক্লাবের আলো জ্বলে ওঠে। সবাই ভেবেছিলেন ক্লাব বুঝি বন্ধ হতে চলেছে, তাই বিল মেটাতে বের হচ্ছিলেন। ঠিক তখনই আলো আবার নিভে যায়, শুরু হয় গান- আর সেই সঙ্গে ক্লাবে প্রবেশ করেন সালমান খান।
তার প্রবেশেই বদলে যায় পুরো পরিবেশ। সবাই আবার পার্টি মোডে ফিরে যায়। মালিনীর ভাষ্য অনুযায়ী, সালমান তখন সবার ক্রেডিট কার্ড নিয়ে জানান, সবার বিল তিনিই দেবেন। এরপর একে একে উপস্থিত অতিথিদের মধ্যে শ্যাম্পেনের বোতল বিতরণ করেন তিনি। স্মার্টফোন না থাকায় মালিনী তার কাছে থাকা একটি সাধারণ ক্যামেরায় সেই বিশেষ মুহূর্তগুলো ধরে রেখেছিলেন বলেও জানান।
আরও পড়ুন:
শাহরুখকে নিয়ে ‘ম্যায় হুঁ না ২’ নির্মাণের গুঞ্জন
হাত-পা কেটে গেলেও নাচ থামাননি ক্যাটরিনা কাইফ!
এদিকে কাজের দিক থেকেও আলোচনায় রয়েছেন সালমান খান। অপূর্ব লাখিয়া পরিচালিত তার আসন্ন ছবি ‘ব্যাটল অফ সালওয়ান’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৭ এপ্রিল। সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।
এমএমএফ