পোস্টারে টাইগার জিন্দা হ্যায়
প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হলো সালমান খান-ক্যাটরিনা কইফের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’র প্রথম পোস্টার। গ্রিস, আবু ধাবি, অস্ট্রিয়ার মতো জায়গায় শুটিং দৃশ্যের বিভিন্ন ছবি শেয়ারের পর এ বার প্রকাশ্যে এল পোস্টারটি।
একেবারে মারমুখী পোজে পোস্টারে ধরা দিলেন সালমান-ক্যাট। দু’জনেই ‘ওয়ারজোন’-এ দাঁড়িয়ে বন্দুক চালাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে বিস্ফোরণ ও হেলিকপ্টার ভেঙের পড়ার ঝলক। বলিউডের ‘ভাইজান’ নিজেই টুইটারে শেয়ার করেছেন ছবির পোস্টারটি। এরপর থেকেই বলা চলে সেটি ভাইরাল হয়ে গেছে।
টাইগার আর জোয়া-র প্রেম নিয়ে ফের পর্দায় ফিরছেন এ জুটি। ‘টিউবলাইট’ তেমনভাবে জ্বলেনি সালমানের। তাই এ ছবিটি নিয়ে বেশ সিরিয়াস সাল্লু ভাই। সাফল্যের অপেক্ষা করছেন তার ভক্তরাও। তাই প্রথম থেকেই এ বার কোমর বেঁধে নেমেছেন ভাইজান অ্যান্ড কোম্পানি।
কবীর খান পরিচালিত এ ছবি মুক্তি পাওয়ার কথা চলতি বছর ২২ ডিসেম্বর।
এলএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ বিয়ের দাওয়াত দিলেন ‘দেনা পাওনা’ নাটকের অ্যালেন শুভ্র, পাত্রী কে
- ২ জয়াকে নিয়ে যা বললেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ
- ৩ কবে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত বলিউডের সেই সিরিজ, জানা গেল তারিখ
- ৪ নায়ক রুবেলের ছবি দিয়ে যা লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- ৫ ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান মুক্তাদীর