ভারতীয় সিনেমায় এবার পর্নো তারকা মিয়া খলিফা
বলিউডেরর গ্ল্যামার জগতে একনসময়ের তুমুল জনপ্রিয় পর্নো তারকা সানি লিওনের আমদানি হয়েছিলো আইটেম গান দিয়ে। বর্তমানে বলিউডের অন্যতম গ্ল্যামার তারকাদের একজন সানি লিওন। এবার সে তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন পর্নো দুনিয়ার আরেক আলোচিত নাম মিয়া খলিফা।
সম্প্রতি একটি মালায়লাম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই লেবানিজ পর্নো তারকা। ছবিটিতে একটি বিশেষ দৃশ্যে ও আইটেম গানে দেখা যাবে তাকে। এডাল্ট কমেডি ধাঁচের ছবিটির নাম ‘চাঙ্কজ ২’। ছবিটির পরিচালক ওমর লুলু বিষটি নিশ্চিত করে বলেন, ‘মিয়া খলিফার সাথে সকল আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি মিয়া খলিফার চরিত্রটি এ ছবির একটি চমক হবে।’
সানি লিওনের পর ভারতীয় শোবিজ অঙ্গনে আরো একজন পর্নো তারকার আগমনকে কিভাবে দেখবেন অন্যান্য কলাকুশলীরা তা সময়ই বলে দেবে। আপাতত স্বাগতম মিয়া খলিফা!
আরএএইচ/এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ৯৫০ কোটির ক্লাব পেরিয়ে ‘ধুরন্ধর ২’, ছুটছে ১০০০ কোটির পথে
- ২ লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা
- ৩ বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি
- ৪ মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে
- ৫ অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ