রাগ দেখিয়ে প্রশংসা পাচ্ছেন শহিদ কাপুর
বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর প্রেমিক পুরুষ হিসেবেই বেশি খ্যতিমান। এবার ভিন্ন রূপে হাজির হলেন এই নায়ক। শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘কবীর সিং’ এর টিজার প্রকাশ হয়েছে সোমবার। এতে শহিদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।
তেলেগু ভাষার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার রিমেক কবীর সিং ছবিতে শহিদ কাপুর মেডিক্যাল শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন। এখানে দেখা যাবে রাগি স্বভাবের একজন মানুষ তিনি। মদ ছাড়া তার দিন কাটে না। কোথাও অ্যাকশন আবার কোথাও নেশায় বুঁদ হয়ে আছেন কবীর। তার প্রেমিকা কিয়ারা আদভানিকে একঝলক দেখা যায় টিজারে।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারটি প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন শহিদ কাপুর। ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় দেবরকোন্ডা। ‘কবীর সিং’ সিনেমায় এই চরিত্রটি রূপায়নের জন্য শহিদ কাপুরই উপযুক্ত বলে মনে করেছেন শহিদ ভক্তরা।
টি সিরিজের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ। খুব শিগগির সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হবে। আগামী ২১ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এমএবি/এলএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো