নায়ক-নায়িকার দুষ্টুমি, দেখে ফেললেন নায়কের স্ত্রী
বেশ কিছু সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছেন। তাদের জুটির ছবিগুলো দর্শককে মুগ্ধও করেছে। আজকাল আর কেউ সিনেমায় নিয়মিত নন। দেখাও হয় না নিজেদের মধ্যে খুব একটা।
একটি অনুষ্ঠানের সূত্রে অনেকদিন পর দেখার সুযোগ এলো। তাই দুজন দুজনকে দেখে মেতে ওঠেন খুনসুটি আর দুষ্টুমিতে। বলছি বলিউড তারকা গোবিন্দ ও রাবিনা ট্যান্ডনের কথা।
সম্প্রতি 'নাচ বলিয়ে ৯'-এ হাজির হয়েছিলেন গোবিন্দ এবং রাবিনা ট্যান্ডন। আর সেখানেই ৯-এর দশকের 'আঁখিয়োসে গোলি মারে' এবং 'ম্যায় ল্যায়লা ল্যায়লা'-তে কোমর দোলান রাবিনা এবং গোবিন্দ একসঙ্গে।
কিন্তু অনুষ্ঠানের মাঝে আচমকাই এসে হাজির হন গোবিন্দর স্ত্রী সুনিতা। আর তা দেখে রীতিমত থতমত খেয়ে যান গোবিন্দ। শুধু তাই নয়, ওই সময় রাবিনা নিজেও গোবিন্দকে নিজের কাছে টেনে নিয়ে আসেন।
সুনিতাও কিন্তু ছেড়ে দেননি ওই সময় গোবিন্দকে। ফলে গোবিন্দকে নিয়ে দু'জনের টানাপোড়েন শুরু হয়ে যায়। যদিও পুরোটাই মজার ছলে শুট করা হয়।
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো