রাইমা সেনকে বিয়ে করলেন পরমব্রত, সাক্ষী সৃজিত
কলকাতার সিনেমার জনপ্রিয় জুটি পরমব্রত ও রাইমা সেন। তারা একসঙ্গে হাজির হয়েছেন বেশ কিছু সিনেমায়। আর দর্শকদের মন জয় করে নিয়েছেন। বিশেষ করে সৃজিতের ‘২২ শ্রাবণ’ সিনেমায় তাদের রসায়ন ভীষণভাবে দাগ কেটেছিলো মানুষের মনে। এখনো চোখের সামনে ভাসে, যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে’ গানের দৃশ্যগুলো।
নয় বছর আগে মুক্তি পাওয়া সেই সিনেমার জুটি এবার সাত পাকে বাঁধা পড়লেন। বিয়ের আসরে রাইমার পিঁড়ি ধরেছেন পরিচালক সৃজিত মুখার্জি। বিয়ের আসরে হাজির হয়েছেন কলকাতার আরেক অভিনেতা আবিরসহ আরও অনেকে। পানপাতায় ঢাকা রাইমা সেনের মুখ। একে একে বিয়ের সব আয়োজন শেষ হয়।
মজার ব্যাপার হলো এতসব কাণ্ড ঘটেছে সৃজিত মুখোপাধ্যায়ের ২২ শ্রাবণ সিনেমার সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ এ। তাদের বিয়ে হয়ে ঠিকই, তবে সেটা সৃজিতের সিনেমার প্রয়োজনে। এখানে ‘যে কটা দিন তুমি ছিলে পাশে’ গানটির নতুন ভার্সন। এই ছবিরও সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়। এবার আগের গানটির রিপ্রাইজড ভার্সনে অনুপমের সঙ্গে গেয়েছেন ইমন।
সৃজিত মুখার্জি জানান, ‘২২ শ্রাবণ’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে তার পর থেকেই শুরু হয়েছে ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার কাহিনী। এখানে কলকাতা পুলিশের গোয়েন্দা অভিজিৎ পাকরাশি চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অমৃতা চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন।
এমএবি/এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো