আবারও প্রচারে আসছে সুশান্তের সেই ধারাবাহিক
ছোট পর্দার দর্শকদের মন অনেক আগেই জয় করে নিয়েছিলেন সুশান্ত। 'পবিত্র রিস্তা’ ধারাবাহিকটিই সুশান্তকে প্রথম পরিচিতি দিয়েছিল অভিনয় জগতে। আর দর্শকরাও তার অভিনয় অনেক পছন্দ করেছিলেন। এরপর সিনেমায় পা রেখে বেশ এগিয়ে চলেছিলেন। গত ১৪ জুন তার মৃত্যুতে সব থমকে গেছে।
তার মৃত্যু তদন্ত করছে পুলিশ। এর মধ্যে দীর্ঘ ১১ বছর পর আবরও প্রচারে আসছে সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে জুটির দর্শকপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’। এটা দেখা যাচ্ছে অনলাইন প্লার্টফর্ম জি ফাইফ-এ।
২০০৯ সালে জি টিভিতে শুরু হয়েছিল একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় তৈরি হয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’। আর এই ধারাবাহিকটির জন্যই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন মানব ও অর্চনা ওরফে সুশান্ত-অঙ্কিতা।
তারপর থেকে এখন পর্যন্ত মানুষের মনে তারা মানব-অর্চনা হয়েই আছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবার আলোচনায় উঠে আসছে সুশান্ত অভিনীত ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকটি।
ধারাবাহকটির একটি প্রোমো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে একতা কাপুর লেখেন, তিনিই সুশান্তকে প্রধান চরিত্রে অভিনয় করানোর জন্য রাজি করিয়েছিলেন। আর পরবর্তীকালে এই শো টিআরপি-তে শীর্ষস্থানে উঠে আসে।
এমএবি/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সুমনের ‘রইদ’র সঙ্গে সঙ্গে যুক্ত হলো বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান
- ২ সুমনের ‘রইদ’র সঙ্গে সঙ্গে যুক্ত হলো বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান
- ৩ অভিনয় ছাড়ার ঘোষণা অভিনেত্রীর, জানালেন ‘দ্বীনের পথে শান্তি’ খোঁজার কথা
- ৪ সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে যেভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছেন বাপ্পা মজুমদার
- ৫ ট্রল ইস্যুতে সরব অপু বিশ্বাস, শাকিবকে দিলেন সম্মান