ভারতের প্রথম অভিনেতা অমিতাভ ব্চ্চন!
বলিউডের কিংবদন্তি অভিনয়শিল্পী অমিতাভ বচ্চন। যার দখলে আছে কয়েক প্রজন্মের ভক্ত, আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ও সম্মান। তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শুধু অভিনয় নয়, অমিতাভের কণ্ঠও ইউনিক ও তার ভক্তদের জন্য স্পেশাল।
তার অসাধারণ এই কণ্ঠ তিনি ব্যবহার করেছেন নানাভাবেই। তার কণ্ঠ সিনেমায় ডামি হিসেবে ব্যবহার হয়েছে বহুবার, টিভিসির জিঙ্গেলে শোনা গেছে তাকে। গানও করেছেন তিনি।
এবার অমিতাভের ভক্তদের জন্য দারুণ খবর হলো অ্যামাজনের ডিভাইস অ্যালেক্সাতে প্রথম ভারতীয় কোনো অভিনেতা হিসেবে শোনা যাবে তার কণ্ঠস্বর। ‘হ্যালো টু মিস্টার অমিতাভ বচ্চন’ বলার সঙ্গে সঙ্গে বেজে উঠবে অমিতাভের কণ্ঠ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে অমিতাভ তার ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, ‘আমি খুবই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি অ্যামাজনের সঙ্গে এই কাজে থাকতে পেরে।’
অমিতাভের সঙ্গে অ্যামাজনের এই চুক্তি নিয়ে কোম্পানিটি তাদের এক বিবৃতিতে জানায়, আমরা অমিতাভ বচ্চনকে পেয়ে অত্যন্ত খুশি। ইতিমধ্যে আমাদের অ্যালেক্সা টিম তার ভয়েস সংগ্রহের ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে। আমরা এই ফিচারগুলোতে দর্শকদের জন্য অনেক রকমের চমক রাখবো।
এদিকে করোনাকালীন দীর্ঘ কর্ম বিরতি শেষে আবারও শুটিংয়ে ফিরছেন অমিতাভ বচ্চন। ইতিমধ্যে
জনপ্রিয় রিয়েলিটি শো ‘কোন বানেগা ক্রোড়পতি’র শুটিং শুরু করেছেন তিনি।
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ভারতে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ, কেমন চলছে তার ‘জ্যাজ সিটি’
- ২ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ৩ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৪ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৫ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান