বাবা হলেন নায়ক কুনাল কাপুর
বাবা হলেন বলিউড অভিনেতা কুনাল কাপুর। তার স্ত্রী নয়না বচ্চন রোববার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ‘রং দে বসন্তী’র অভিনেতা নিজেই টুইট করে প্রথম সন্তানের জন্মের খবর দিয়েছেন।
টুইটে কুনাল লিখেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষীদের জানাই, আমি আর নয়না পুত্র সন্তানের অভিভাবক হয়েছি। অগাধ আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা।
কুনালের এই পোস্টের পর তারকাদের শুভেচ্ছার ভিড় জমেছে। হৃতিক রোশন, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান, অঙ্গদ বেদী, দিনো মোরিয়া প্রমুখ ভালবাসা জানিয়েছেন নবজাতককে।
তাছাড়া অভিষেক এবং তার দিদি শ্বেতা বচ্চন তাদের পরিবারের নতুন সদস্যকে মন্তব্য বক্সে ভালোবাসা জানিয়েছেন।
২০১৫ সালে অভিষেক বচ্চনের তুতো বোনের সঙ্গে বিয়ে হয় কুনালের।
এমএইচআর/জেআইএম
সর্বশেষ - বিনোদন
- ১ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ২ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৩ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৪ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান
- ৫ ১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?