হাসপাতালে জেরিন খান
বলিউডের নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী জেরিন খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভর্তি হওয়ার বিষয়টি তিনি প্রকাশ করেছেন।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়
জানা গেছে, জেরিন খান হাসপাতালে ভর্তি হলেও তার অবস্থা স্থিতিশীল। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের হাতের একটি ছবি শেয়ার করেছেন জেরিন। এতে দেখা গেছে হাতে স্যালাইন চলছে তার।
এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে জেরিন লিখেছেন, ‘লাইফ আপডেট’। সম্প্রতি মুম্বাইয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

আরও পড়ুন: আমাকে বাথরুমও পরিষ্কার করতে হয়েছিল: সালমান খান
২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জেরিন খানের। সিনেমায় তিনি সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন। ‘বীর’র পরে ‘রেডি’ সিনেমায় সালমানের সঙ্গে ‘ক্যারেকটার ধিলা’ নামক একটি আইটেম গানেও দেখা গিয়েছিল জেরিনকে। সেই সময় সালমানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘১৯২১’-এর মতো সিনেমায় করেছেন জেরিন। শুধু হিন্দিই নয়, তামিল, তেলুগু ও পাঞ্জাবি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ বিতর্কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বদলে যেতে পারে ২০২৩ সালের তালিকা
- ২ তানজিন তিশার চড় খেয়ে ঝাপসা দেখছেন সামিয়া, মারধরের লিখিত অভিযোগ
- ৩ মুক্তির আগেই যুক্তরাষ্ট্রে বড় চমক দেখালো ‘ধুরন্ধর ২’
- ৪ রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
- ৫ বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের