আমেরিকান নায়িকার সঙ্গে শুরু হচ্ছে শাকিবের শুটিং
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’ –এ অভিনয় করতে ঢাকায় আসছেন আমেরিকান নায়িকা কোর্টনি কফি। আগামী মাসেই শুরু হবে এ সিনেমার শুটিং।
শাকিবের গত বছর জন্মদিনে নিউইয়র্কে ‘রাজকুমার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছিল। এর দেড় বছর পর শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। এর প্রযোজক আরশাদ আদনান সিনেমাটির শুটিংয়ের তারিখও জানিয়েছেন।
জানা গেছে, হিমেল আশরাফের পরিচালনায় এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে হিমেল আশরাফ জানান, সম্প্রতি তিনি আমেরিকা গিয়েছিলেন। এ সিনেমার নায়িকা কোর্টনি কফি বাংলা ভাষা কিছুটা রপ্তও করেছেন।
আসছে ডিসেম্বরের ১০ থেকে রাজধানীতে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের সূচনা হবে। এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হবে। আগামী বছরের শুরুতে সিনেমার পুরো টিম নিয়ে আমেরিকায় শুটিংয়ের জন্য যাবে।
চলতি বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’র সাফল্যের পর শাকিব খান আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
এমআই/এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ঈদেই চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন চমক, খুলছে দ্বিতীয় শাখা
- ২ ‘শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
- ৩ পরিবার ফিরেছে, তৃতীয় জানাজার পর রাতে সুমনের দাফন
- ৪ বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’
- ৫ এবার ঝড় তুলতে আসছে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’