মেয়ের বিয়েতে সাবেক স্ত্রীকে আমিরের চুমু, ভিডিও ভাইরাল
বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খানের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে গতকাল (৩ জানুয়ারি)। ইরা তার দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখারেকে বিয়ে করেছেন।
ইরার বিয়েতে উপস্থিত ছিলেন আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত তথা ইরার মা, আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও এবং বর্তমানে যাকে নিয়ে গুঞ্জন সেই ফাতিমা সানা শেখও। আরও উপস্থিত ছিলেন আমিরের পরিবারের অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা
এদিকে সেই বিয়ের আসর থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ভিডিও নিয়ে আমির সংবাদের শিরোনাম হয়েছেন। ভিডিওটি নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
View this post on Instagram
এ ভিডিওতে দেখা গেছে, মেয়ের বিয়েতে ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় প্রথম স্ত্রীর উপস্থিতিতেই দ্বিতীয় স্ত্রী কিরণের গালে চুমু খান আমির।
আরও পড়ুন: আসছে প্রভাসের ‘সালার-২’, প্রযোজক জানালেন মুক্তির তারিখ
এ চুমু দেওয়ার সময়ে কিরণের পাশে ছিল আজাদ, আমির-কিরণের ছেলে। দুই স্ত্রীর সঙ্গেই বিবাহ-বিচ্ছেদ হয়েছে আমিরের। কোভিডের সময়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির। যদিও তাদের মধ্যে সম্পর্ক তিক্ত হয়নি। মাঝে মধ্যেই দুজনকে একত্রে শুটিং সেটে, বা ডিনার ডেটে দেখা গেছে।
এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ২ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৩ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৪ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান
- ৫ ১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?