‘হানিমুনেই আমাকে মেরে ফেলতে চেয়েছিলো’, জনির বিরুদ্ধে অ্যাম্বার
হলিউড অভিনেতা জনি ডেপ। তিনি ও তার সাবেক স্ত্রী আম্বার হার্ড নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন। অভিযোগ ক্রমেই বাড়িয়ে চলেছেন দুজন দুজনের বিরুদ্ধে। মামলাও করেছেন একে অপরের বিরুদ্ধে। আম্বারের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জনি। তাদের মামলার শুনানি চলছে ভার্জিনিয়ার আদালতে।
আম্বার এদিকে নতুন তথ্য দিয়েছেন। তিনি জানান, ‘হানিমুনের সময়ই আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন জনি। শুধু তাই নয় সিগারেটের ছ্যাঁকাও দিতেন আমার গায়ে।’
ভার্জিনিয়ায় তাদের মামলাটি চলছিল। এরপর মামলাটি কিছুদিনের জন্য বিরতি নেয়। আবারও বিরতির পর ৫ম সপ্তাহের জন্য শুরু হয়েছে। সোমবার ১৬ মে আদালতে আম্বার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তার সঙ্গে থাকলে আমি বাঁচতে পারব না। আমি খুবই ভয় পেয়েছিলাম। কিন্তু এভাবে সব শেষ হয়ে যাবে এটি আমার জন্য সত্যিই দুঃখজনক। আমি সত্যিই তাকে ছেড়ে যেতে চাইনি। আমি তাকে অনেক ভালোবাসতাম।’
আদালতে অ্যাম্বার আরও জানান, ২০১৫ সালে হানিমুনে গিয়ে মৃত্যুভয় তাড়া করেছিলো তাকে। জনি আম্বারকে ওরিয়েন্ট এক্সপ্রেসের মধ্যেই গলা টিপে ধরেছিলেন। ঘাড় ধরে ফেলে দিতে গিয়েছিলেন চলন্ত ট্রেন থেকে।
অ্যাম্বারের দাবি তখন থেকেই অত্যাচারের শুরু। তারপর প্রায় প্রতিদিনই পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন তিনি।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’র অভিনেতা জনি। তার পাল্টা অভিযোগ, ‘অ্যাম্বার জনিকে হেনস্তা করেছেন। শয্যায় মলত্যাগ করাসহ নানাভাবে জনির মান নষ্ট করেছেন।’
আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা যায়, আগামী ২৭ মে পর্যন্ত তাদের মামলার ট্রায়াল চলবে।
এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ২ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৩ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৪ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান
- ৫ ১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?