কৌতুক সম্রাট খ্যাত অভিনেতা ইউয়েন মারা গেছেন
বিশ্বজুড়ে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটানো ব্রিটিশ কৌতুক অভিনেতা ভক্তদের শোকের সাগরে ভাসালেন। আর মানুষ হাসাবেন না কৌতুক সম্রাট খ্যাত ইউয়েন ম্যাকেনটোশ।
বিবিসির সংবাদে জানা গেছে, ইউয়েন গত দুই বছর ধরে টানা বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ গত ১৯ ফেব্রুয়ারি তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউড অভিনেতার মৃত্যু
‘দ্য অফিস’র মতো জনপ্রিয় টিভি শোতে অভিনয় করে কোটি কোটি মানুষের ভালোবাসা কুড়িয়েছিলেন ইউয়েন। ‘কিথ বিশপ’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
‘দ্য অফিস’ যে চ্যানেলে সম্প্রচার হত, সেই টিভি চ্যানেল ‘গোল্ড’ ইউয়েন ম্যাকেটোশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, ‘আমরা (গোল্ড) ইউয়েন ম্যাকেনটোশের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মাত্র ৫০ বছর বয়সেই চলে গেলেন তিনি।’
আরও পড়ুন: মান্না দের ‘বড় একা লাগে’ গানের সুরকার অসীমা আর নেই
ইউয়েনের ম্যানেজমেন্ট সংস্থা জানায়, ৫০ বছরে জীবনের পরিভ্রমণ শেষ করে চলে গেলেন ইউয়েন। তাদের কথায় আরও জানা যায়, শিগগির তার শেষকৃত্য সম্পন্ন হবে পরিবার এবং ঘনিষ্ঠ, বন্ধুদের উপস্থিতিতে। পরে চলতি বছরের শেষের দিকে তার স্মৃতি স্মরণ আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এমআই/এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ স্বামী-মেয়ের দায়িত্ব থেকে বিরতি চান দীপিকা, কী ঘটেছে নায়িকার সংসারে?
- ২ ‘লুইচ্চা বেটা-বেটি’, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি
- ৩ ৬০০ কোটির আয় নিয়ে চাঞ্চল্য, মুক্তির আগেই আলোচনায় যশের ‘টক্সিক’
- ৪ নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন নায়ক জায়েদ খান, ঘটনা কী
- ৫ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি