রেগে গিয়ে হুঁশিয়ারি দিলেন সাবিলা নূর!
জনপ্রিয় মডেল অভিনেত্রী সাবিলা নূর ভীষণ চটেছেন। কিন্তু কেন? জানা গেল শুক্রবার রাতে সাবিলার নিজস্ব ফেসবুক স্ট্যাটাস থেকে। মূলত তাকে নিয়ে সোশাল মিডিয়াতে নানা ধরণের ট্রল তৈরি করা হচ্ছে। সেটি নিয়ে বেশ বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে সাবিলাকে।
বিষয়টি নিয়ে রেগে এবং ক্ষোভ ঝেড়ে সাবিলা নূর তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, `আচ্ছা, আপনারা কী মনে করেন এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমার তো সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিন ফেসবুকে লগ ইন করে নিজের ব্যাপারে একশো হাজার বিরক্তিকর ট্রল দেখতে আপনাদের ভাল্লাগতো?`
দুঃখ প্রকাশ করে সাবিলা লিখেছেন, `আমাকে তো ছাড়েননি নাই, আমার কাছে মানুষগুলোকেও ছাড়েন নাই। কী ক্ষতি করছি আমি আপনাদের? এখন তো মনে হচ্ছে আমি অভিনয় করতে এসে নিজের উপর নিজেই গজব টেনে আনছি। এখন তো বলবেন- এই পোষ্টটি মানুষের দৃষ্টি আকর্ষনের জন্য!` 
আক্ষেপ প্রকাশ করে জনপ্রিয় এই অভিনেত্রী আরো লিখেছেন, `আমি কার সাথে ঘুরতে গেলাম, কীভাবে ভাত খেলাম এসব নিয়ে এত চুলকানি কেন আপনাদের? বিনোদনের এত অভাব আপনাদের? ট্রল বানানোর যেসব সৃষ্টিশীলতা দেখাচ্ছেন এইগুলা একটু অন্যকাজে ব্যবহার করতে পারেন। আমি ক্লান্তপ্রায় হয়ে গিয়েছি এমন অরুচিপূর্ণ ট্রলের জন্য। সবাইকে ধন্যবাদ। গড ব্লেস।`
এদিকে জাগোনিউজের সঙ্গে আলাপকালে সাবিলা বলেন, `একজন অভিনেত্রী হলেও আমিও একজন সাধারণ মানুষ। আমারও ব্যক্তিগত জীবন আছে। কিছু উদ্ভট, নাম সর্বস্ব ফেসবুক পেজ থেকে এই ট্রল এবং ভিডিও তৈরি করা হচ্ছে। এগুলো চরম বিরক্তিকর।`
এসব ট্রল বা ভিডিও যারা তৈরি করেন তাদের বিরুদ্ধে আগামীতে আইনের সহায়তা এমনকি সাইবার ক্রাইমের মাধ্যমে সনাক্ত করে মামলার হুঁশিয়ারিও দিয়েছেন সাবিলা।
এনই/জেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো