ন্যানসির মেয়ে মারা গেছে
ফাইল ছবি
মাত্র ১৭ দিন বয়সে মারা গেল জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির তৃতীয় কন্যা সন্তান। গত ৪ মে দুপুর ৩টা ১০ মিনিটে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।
শনিবার ২১ মে সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে সে নবজাতক। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ন্যানসির স্বামী জায়েদ এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, জন্মের পর থেকেই ও কিছুটা অসুস্থ ছিল। নানা ধরণের শারীরিক জটিলতা দেখা দেয় যার জন্য ওকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর ওর শারীরিক উন্নতির জন্য দুটি অস্ত্রপচার করা হলেও ওকে আর ফেরানো যায়নি।
এনই/এএইচ/এলএ/এবিএস
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো