আতিফ আসলামের কনসার্ট উপস্থাপনায় দেবাশীষ-আমব্রিন
আবারো ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। উপমহাদেশের জনপ্রিয় এই সংগীত তারকা আগামী ২৯ মে বসুন্ধরা কনভেশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নিবেন।
এটিএন এন্টারটেনমেন্ট আয়োজিত এ কনসার্টের নাম ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম’। এখানে উপস্থাপনা করতে দেখা যাবে জনপ্রিয় দুই উপস্থাপক দেবাশীষ ও আমব্রিনকে।
এরইমধ্যে এ বিষয়ে সম্মতি জানিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন দেবাশীষ ও আমব্রিন। এর আগেও বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে উপস্থাপনা করেছেন এই দুই তারকা।
এদিকে এটিএন সূত্রে জানা গেছে, কনসার্টটিতে আতিফের পাশাপাশি গাইবেন মমতা শর্মা ও আকৃতি কাক্কার।
এলএ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো