৭০ বছরের কমলের সঙ্গে রোমান্স নিয়ে তৃষার বিস্ফোরক মন্তব্য
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তিনি আবারও আলোচনায় এসেছেন আসন্ন ছবি ‘ঠগ লাইফ’ নিয়ে। ছবিতে তিনি অভিনয় করেছেন ৭০ বছর বয়সী কিংবদন্তি অভিনেতা কামাল হাসানের বিপরীতে। তাদের বয়সের পার্থক্য প্রায় ৩০ বছর। তবুও তাদের দেখা গেছে ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে। এই অনস্ক্রিন রোমান্স ঘিরেই শুরু হয়েছে সমালোচনা।
সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে তৃষা সেই সমালোচনার জবাব দেন। তিনি বলেন, ‘যা করেছি জেনে বুঝেই করেছি। আমি যখন ছবিটা সাইনই করিনি তখনই জানতাম এটা এক কথায় জাদু হতে চলেছে। আমি তখনই বুঝেছিলাম কিছু মানুষ আমাদের জুটি নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু আমি জানতাম এটা এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। হয়েছেও তাই।’
তিনি আরও যোগ করেন, ‘কামাল স্যার ও মণি স্যারের (মণি রত্নম) মতো দুই কিংবদন্তির সঙ্গে কাজ করাটা ছিল একেবারে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। আমরা অভিনেতারা তো শুধু তাকিয়েই থাকতাম কখন কীভাবে তারা কাজ করছেন। আমাদের তখন মনে হতো- ‘ওহ, আমাদের তো অভিনয় করাও দরকার!’ কারণ তাদের সঙ্গে থাকা মানেই একধরনের মুগ্ধতা।।’
তবে সমালোচনা এখানেই থেমে থাকেনি। ছবির একটি গান ‘সুগার বেবী’ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তৃষা এই গানে এককভাবে পারফর্ম করেছেন। অনেকে মনে করছেন, ৪০-এর কোঠায় থাকা একজন অভিনেত্রীর সঙ্গে গানটির শিরোনাম ‘অপ্রাসঙ্গিক’। সেই মণি রত্নমের ছবিতে ‘আইটেম সং’ থাকাটাও অনেক ভক্তকে হতাশ করেছে।
‘ঠগ লাইফ’ ছবিটি মুক্তি পাচ্ছে ৫ জুন। এতে কামাল হাসান ও সিলাম্বরাসান টি. আর. অভিনয় করছেন বাবা-ছেলের জটিল সম্পর্কের চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন মণি রত্নম। ছবির গানগুলো সুর করেছেন এ. আর. রহমান।
থিয়েটারে মুক্তির আট সপ্তাহ পর ছবিটি নেটফ্লিক্সেও মুক্তি পাবে।
এলআইএ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ কাজ না পাওয়ার দুশ্চিন্তা, ‘প্যানিক অ্যাটাকে’ প্রাণ গেলেন অভিনেতা
- ২ চার দশকের ক্যারিয়ারে বিরতি, কণ্ঠ হারিয়ে নীরব অলকা ইয়াগনিক
- ৩ অস্ট্রেলিয়ার পর তিন দেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’
- ৪ ‘দেনা পাওনা’র জনপ্রিয় জুটিকে নিয়ে নতুন সিরিজ ‘চেনা অচেনা’
- ৫ রাহুলের মৃত্যুতে শোকাহত চঞ্চল চৌধুরী, ফেসবুকে আবেগঘন পোস্ট