আবারো জুটি বাঁধলেন তারা
জনপ্রিয় ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া আজকাল নিয়মিতই অভিনয় করছেন। নাটক-টেলিছবির পাশাপাশি তাকে দেখা যাবে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রেও। তাকে বেশ কয়েকবার দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের বিপরীতে।
মাঝখানে অনেকটা বিরতি দিয়ে আবারো জুটি হয়ে আসছেন পার্থ-অপি। আসছে রোজার ঈদে তাদের দেখা যাবে নতুন একটি টেলিছবিতে। এর নাম ‘খুঁটিনাটি খুনসুটি’। পরিচালনা করছেন আশফাক নিপুণ। গেল সপ্তাহে মিরপুর ডিওএইচএসএসে এর দৃশ্যধারণ হয়েছে।
পরিবারিক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবিটি। এতে আরও অভিনয় করেছেন সুমন পাটোয়ারী, আরজে অপুসহ অনেকে।
টেলিছবিটি ঈদ আয়োজনে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।
এলএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ আঙুলে হিরার আংটি, আসলেই কি কঙ্গনার বাগদান হয়েছে
- ২ জাহের আলভীর স্ত্রীর ভালোবাসা, ত্যাগ ও করুণ পরিণতি নিয়ে যা বললেন তমা
- ৩ ‘মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না’, ইকরার সহপাঠীর চাঞ্চল্যকর পোস্ট
- ৪ জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যায় তাসনুভা তিশার আবেগঘন স্ট্যাটাস
- ৫ ‘আমি কবিতার মেয়ে ববিতা’... কেন লিখলেন জয়া