তৌকিরের ছবিতে জাহিদ-তিশা-মোশাররফ
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের নতুন ছবিতে অভিনয় করবেন দর্শকনন্দিত তিন অভিনয়শিল্পী। ছবির নাম ‘হালদা’। অভিনয়শিল্পীরা হলেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা এবং মোশাররফ করিম। এছাড়াও থাকছেন ফজলুর রহমান বাবু ও রুনা খান।
তৌকির আহমেদ জানান, ‘গল্পের প্রয়োজনেই এই তিন অভিনয়শিল্পীকে নির্বাচন করেছি। ছবির গল্প তাদের কাছে ভালো লেগেছে, আশা করছি তারাও গল্পের সঙ্গে নিজেদের অভিনয় দক্ষতা যুক্ত করে ভালো কিছু দিবেন। সবমিলিয়ে ভালো একটা কাজ হতে যাচ্ছে।
আগামী ৭ আগস্ট থেকে টানা ২৫ দিন হালদা নদী ও এর আশপাশের এলাকায় ছবির চিত্রধারণের কাজ চলবে বলে জানা গেছে।
হালদায় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা নিয়েই ‘হালদা’ ছবির কাহিনি গড়ে উঠেছে।
এনই/এসইউ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ আঙুলে হিরার আংটি, আসলেই কি কঙ্গনার বাগদান হয়েছে
- ২ জাহের আলভীর স্ত্রীর ভালোবাসা, ত্যাগ ও করুণ পরিণতি নিয়ে যা বললেন তমা
- ৩ ‘মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না’, ইকরার সহপাঠীর চাঞ্চল্যকর পোস্ট
- ৪ জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যায় তাসনুভা তিশার আবেগঘন স্ট্যাটাস
- ৫ ‘আমি কবিতার মেয়ে ববিতা’... কেন লিখলেন জয়া