এবার সংগীতে গ্র্যামি পুরস্কার জিতলেন যারা
লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় অনুষ্ঠিত হলো ৬৮তম বার্ষিক গ্র্যামি পুরস্কার। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা। এবারের আসরে বিশ্ব ইতিহাসের সাক্ষী হলো। সেখানে সর্বোচ্চ গ্র্যামি জয় করে র্যাপার জে-জি-র রেকর্ড ভেঙেছেন কেনড্রিক লামার।
এবার সঞ্চালকের আসনে দেখা গেছে ট্রেভর নোয়াকে।
উল্লেখযোগ্য ক্যাটাগরিতে বিজয়ীরা
সেরা পপ ভোকাল অ্যালবাম: লেডি গাগা
সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন
সেরা ড্যান্স-পপ রেকর্ডিং: লেডি গাগা
সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্ডে
সেরা র্যাপ অ্যালবাম: কেনড্রিক লামার
সেরা র্যাপ পারফরম্যান্স: ক্লিপস (ফিচারিং কেনড্রিক লামার ও ফ্যারেল উইলিয়ামস)
সেরা র্যাপ গান: কেনড্রিক লামার (ফিচারিং লেফটি গানপ্লে)
সেরা মেলোডিক র্যাপ পারফরম্যান্স: কেনড্রিক লামার ও সিজা (SZA)
সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম: লিওন থমাস
সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স: কেহলানি
সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স: লিওন থমাস
সেরা আরঅ্যান্ডবি গান: কেহলানি
সেরা রক অ্যালবাম: টার্নস্টাইল
সেরা রক পারফরম্যান্স: ইয়ংব্লাড
সেরা মেটাল পারফরম্যান্স: টার্নস্টাইল
সেরা রক গান: নাইন ইঞ্চ নেলস
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম ও পারফরম্যান্স: দ্য কিউর
সেরা কনটেম্পরারি কান্ট্রি অ্যালবাম: জেলি রোল
সেরা ট্র্যাডিশনাল কান্ট্রি অ্যালবাম: জ্যাক টপ
সেরা কান্ট্রি সোলো পারফরম্যান্স: ক্রিস স্ট্যাপলটন
সেরা কান্ট্রি গান: টাইলার চাইল্ডার্স
সেরা ফোক অ্যালবাম: আই অ্যাম উইথ হার
সেরা মিউজিক আরবান অ্যালবাম: ব্যাড বানি
সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: ব্যাড বানি
সেরা আফ্রিকান মিউজিক পারফরম্যান্স: টাইলা
সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: এফকেএ টুইগস
সেরা ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: টেম ইম্পালা
সেরা মিউজিক ভিডিও: ডোচি
সেরা কমেডি অ্যালবাম: নেট বারগাটজে
বর্ষসেরা প্রযোজক: সারকুট
বর্ষসেরা গীতিকার: অ্যামি অ্যালেন
এলআইএ