ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

যে কারণে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন তিব্বতী ধর্মগুরু দালাই লামা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০২:২৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় অনুষ্ঠিত হলো ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা। এবারের আসরে আন্তর্জাতিক সংগীতের মঞ্চে নজর কেড়েছেন তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা।

সেরা অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে দালাই লামা জিতেছেন। তার শান্তির বাণী এবং শাস্ত্রীয় সংগীতের সংমিশ্রণে তৈরি ‘মেডিটেশন: দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা’ শিরোনামের অডিও বুকটির জন্য তাকে পুরস্কার দেওয়া হয়।

মঞ্চে উপস্থিত না থাকলেও তার হয়ে পুরস্কার গ্রহণ করেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট।

আরও পড়ুন
এবার সংগীতে গ্র্যামি পুরস্কার জিতলেন যারা
৪৮ ঘণ্টা কারাগারে নুসরাত ফারিয়া: লতি দিয়ে খেয়েছেন ভাত, ভেঙে গেছে প্রেম

রুফাস বলেন, ‘দলাই লামার সঙ্গে দয়া, মমতা ও আত্মচিন্তার বার্তাভিত্তিক কাজ করতে পেরে আমি সত্যিই ধন্য। এ থেকে বড় সম্মান আর কী হতে পারে।’

এবারের গ্র্যামি মনোনয়নে আরও ছিলেন ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন, মিলি ভানিলি এবং ফ্যাব মরভ্যান। তাদের সকলকে পেছনে রেখে দালাই লামা এই বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখযোগ্য, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ পুরস্কার অর্জন করে র‍্যাপার কেনড্রিক লামার জে-জির রেকর্ড ভেঙেছেন।

 

এলআইএ