ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

কেন বদলে গেল ‘গোলাম মামুন ২’ সিরিজের পরিচালক

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত শিহাব শাহীন নির্মিত ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজের কথা নতুন করে বলার কিছু নেই। ২০২৪ সালে হইচইতে মুক্তি পেয়ে এটি বেশ সাড়া ফেলে। দুই বাংলার দর্শকের কাছে দারুণভাবে সমাদৃত হয় সিরিজটি। তখন থেকেই আলোচনা চলছে এর সিক্যুয়েল নিয়ে।

গত বছরের শেষ দিকে শিহাব শাহীন জানিয়েছিলেন, ‘গোলাম মামুন ২’-এর স্ক্রিপ্টিং প্রক্রিয়া চলছে। শিগগিরই দৃশ্যধারণ শুরু হবে। সেই খবরে দর্শকরা উৎসাহিত হলেও সম্প্রতি প্রকাশ পেয়েছে এর পরিচালক বদলে যাওয়ার খবর।

জানা গেছে, শিহাব শাহীন নয় এই সিরিজের দ্বিতীয় অংশ পরিচালনা করবেন তানিম রহমান অংশু।


‘গোলাম মামুন ২’ থেকে সরে গেলেন শিহাব শাহীন

সিরিজটির প্রযোজক প্রতিষ্ঠান হইচই আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে চায়নি। তবে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শিহাব শাহীনের বদলে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অংশু।


তানিম রহমান অংশু

এ ব্যাপারে শিহাব শাহীনও গণমাধ্যমে কথা বলেছেন। তিনি জানান, সময়ের ঘাটতির কারণে ‘গোলাম মামুন ২’-এর কাজ করতে পারছেন না। ‘রোজার ঈদের আগে ‘গোলাম মামুন ২’ করার পরিকল্পনা ছিল। কিন্তু হাতে প্রায় ৮-১০টি প্রজেক্ট থাকায় সময় বের করতে পারিনি’- ভাষ্য শিহাব শাহীনের।

‘গোলাম মামুন’ ছিলো অংশু পরিচালিত ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন-অফ সিরিজ।

প্রথম সিরিজে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অপূর্ব, সঙ্গে সাবিলা নূর। আরও অভিনয় করেছিলেন ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা এবং রাশেদ মামুন অপু। আশা করা হচ্ছে, পরিচালক বদলের পাশাপাশি সিরিজের বেশ কিছু শিল্পীও বদলে যাবেন।

 

এলআইএ