যে কারণে সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বললেন আব্দুন নূর তুষার
আব্দুন নূর তুষার ও সালমান মুক্তাদির
জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার অনুরোধ জানিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। যদিও তুষার উল্লেখ করেছেন, এটি কোনো হাস্যরসাত্মক পোস্ট নয় তবুও নেটিজেনদের মধ্যে ব্যাপক মজার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ফেসবুকের ওই পোস্টে সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার কারণও উল্লেখ করেছেন তিনি।
তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সালমান মুক্তাদিকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট। সে প্রথম ইংরেজি অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।’
তুষারের এই পোস্ট শেয়ার হওয়ার পর নেটিজেনরা হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই পোস্টটি মজা করে উপভোগ করেছেন।
মন্তব্যে কেউ লিখেছেন, ‘একটা জাতের পোস্ট দেখলাম অনেকদিন পর।’ পোস্টে ‘হা হা’ রিয়্যাক্টের সংখ্যাই বেশি ছিল।
এদিকে চলতি বছরের একুশে পদক ২৬-এর ঘোষণা করা হয়েছে। এবার কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
এলআইএ
সর্বশেষ - বিনোদন
- ১ এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম
- ২ ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর
- ৩ একুশে পদক দিতে বললেন তুষার, সালমান মুক্তাদির চাইলেন ভিসা
- ৪ যে কারণে সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বললেন আব্দুন নূর তুষার
- ৫ কলকাতা থেকে চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে