ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

হানিয়া আমির কি সত্যি বিয়ে করছেন, ভাইরাল হলো ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে কনের সাজে দেখা যাচ্ছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে। পাশে রয়েছেন গায়ক আসিম আজহার। তিনিও জাঁকজমকপূর্ণ পোশাকে উপস্থিত। ভিডিওটি মুহূর্তেই অনুরাগীদের মধ্যে জল্পনা তৈরি করেছে। তবে গোপনে কি বিয়ে সারলেন এই দুই তারকা?

ভিডিওতে নাচ, হাসি আর উৎসবের আবহ চোখে পড়ে। হানিয়ার সোনালি আভা আর আসিমের সাজ মিলিয়ে দৃশ্যটি যেন সরাসরি বিয়ের আসর।

তবে সত্যিটা হলো, ভিডিওটি হানিয়ার জন্মদিন উদযাপনের। ১২ ফেব্রুয়ারি আয়োজিত সেই পার্টির থিম ছিল ‘শাদি’। সেই অনুযায়ী কনের সাজে হাজির হন হানিয়া। আর আসিমও বিয়ের পোশাকে উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ছিল উৎসবমুখর। নাচ, খেলা ও আনন্দঘন মুহূর্তে ভরা আয়োজন ছিলো।

হানিয়া ও আসিমের সম্পর্কের বিষয় নতুন নয়। দীর্ঘদিন ধরেই তাদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমে এমন খবরও আসে যে চলতি বছর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। সাম্প্রতিক সাজপোশাক মিলিয়ে এই গুঞ্জন নতুন করে জেগে ওঠে।

২০১৮ সালে তাদের সম্পর্কের শুরু, ২০১৯ সালে প্রকাশ্যে আসে। যদিও ২০২০ সালে বিচ্ছেদের খবর সামনে আসে, সাম্প্রতিক উপস্থিতি দেখে অনেকে মনে করছেন পুরোনো সম্পর্ক হয়তো আবার নতুনভাবে জেগে উঠেছে।

 

এলআইএ